• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

সিলেট প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ভূকম্পন হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, প্রথম কম্পনের মাত্রা ছিল ৩.৫, আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চল।

প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪.৮৩০°N; ৯২.১৮০°E, গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির কেন্দ্র ছিল ২৪.৭৯০°N; ৯২.২১০°E, গভীরতা ৩০ কিলোমিটার।

দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৯০ ; ৯২ দশমিক ২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি