• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুল কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসুন: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -ছবি-ভিওডি বাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আবদুল কাদের মোল্লার দেখানো ইসলামী সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সুধী সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “আবদুল কাদের মোল্লা শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। 
 
নব্বইয়ের দশকে স্বৈরাচার-বিরোধী আন্দোলনে তিনি লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। কলম সৈনিক হিসেবে তিনি লেখনীর মাধ্যমে মানুষের বিবেকবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন।
 
জামায়াত আমির বলেন, আবদুল কাদের মোল্লা ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ পাননি। এমনকি রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বেই তড়িঘড়ি করে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১০টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়। তাকে ফাঁসি দেওয়ার প্রায় দেড় বছর পর তার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এসব ঘটনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, তিনি বিচারের নামে এক নির্মম প্রহসনের শিকার হয়েছেন!

তিনি আরও বলেন, “২০১০ সালের ১৩ জুলাই সরকারের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয় আবদুল কাদের মোল্লাকে। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আইন সংশোধনের মাধ্যমে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তিনি ফাঁসির আগে বলেন, ‘সরকার আমাকে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে। আমার রক্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।’ তিনি দেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসার জন্য।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস