• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসির গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২-২ সমতায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল বাতিলে পর আবার গোল দিল মিশর দ্বিতীয় গোল বাতিল হওয়ায় ম্যাচে টিকে রইল আর্জেন্টিনা পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী

সজীব ভূঁইয়া দলে যোগদান বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পি.এম.
আসিফ মাহমুদ ও রাশেদ খান-  ছবি: সংগৃহীত
আসিফ মাহমুদ ও রাশেদ খান- ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি গণঅধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বুধবার (১০ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদে আসতে চান। আগেও তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তাই নেতৃত্ব পর্যায়ে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।”  

রাশেদ খান আরও বলেন, আসিফকে সম্মানজনক পদ দেওয়া হবে, যদিও পদ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে সন্ধ্যায় আসিফ মাহমুদ যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিন বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন। তবে পদত্যাগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি এবং জানান, “এ বিষয়ে পরবর্তী তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।”

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো, তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পুলিশি নিরাপত্তায় সাভার ছাড়লেন এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত
সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজন, বাম জোটের ক্ষোভ
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রাজধানীতে মশাল মিছিল