• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ডিজির সঙ্গে তর্কে জড়ানো ডা. ধনদেব পুনর্বহাল

ময়মনসিংহ প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পি.এম.
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণ। সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণকে শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় ক্ষমা করে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে তাকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান। তিনি জানান, আদেশ কার্যকর করা হয়েছে।

আদেশে বলা হয়, গত ৬ ডিসেম্বর মহাপরিচালক পরিদর্শনে এলে ডা. ধনদেব অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি লিখিতভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার অঙ্গীকার করেন। তার জবাব যথাযথভাবে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর তার ব্যাখ্যাকে সন্তোষজনক বিবেচনা করে তাকে পূর্বের পদ ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়। সেই অনুযায়ী তাকে দায়িত্বে বহাল করা হয়েছে।

এ বিষয়ে ডা. ধনদেব বলেন, “কর্তৃপক্ষ আমাকে পূর্বের পদে বহাল করেছেন। এর বেশি আমার কোনো বক্তব্য নেই।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী