• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ ওসমান হাদি, ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
শরিফ ওসমান হাদি । সংগৃহীত ছবি
শরিফ ওসমান হাদি । সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “আমি শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় গুলি লেগেছে, তা এখনও জানা যায়নি।”

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি দাবি করেন, বিদেশি নম্বর থেকে ফোন ও টেক্সট মেসেজ দিয়ে তাকে হুমকি দেওয়া হয়।

রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ তোলেন।

স্ট্যাটাসে হাদি লেখেন, গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট এসেছে। তার ভাষ্য, এসব বার্তায় তাকে নজরদারিতে রাখা, বাড়িতে আগুন দেওয়া, তার পরিবারকে ক্ষতি করা এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি আরও লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে আমার বাড়ি-ঘর বা আমাকেও যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমি ইনসাফের লড়াই থেকে পিছু হটব না।”

ওসমান হাদি তার পোস্টে আরও উল্লেখ করেন, “এক আবরারকে হত্যার মধ্যে দিয়ে হাজারো আবরার জন্মেছে। এক হাদিকে হত্যা করা হলে আল্লাহ এই জমিনে আরও বহু হাদি সৃষ্টি করবেন।”

তিনি লেখেন, “লড়াইয়ের ময়দানে আমি আল্লাহর কাছে সাহস ও শক্তি চাই। শহিদি মৃত্যু চাই। আমার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর কুদরতে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে।”

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পুলিশি নিরাপত্তায় সাভার ছাড়লেন এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত
সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজন, বাম জোটের ক্ষোভ
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রাজধানীতে মশাল মিছিল