• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) আজ দুপুরে সশস্ত্র দুস্কৃতিকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া এক বিবৃতিতে বিএনপি বলেছে, এই হামলা ‘সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ’। বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনী পরিবেশ বানচাল করতে ‘সন্ত্রাসী তৎপরতার নীলনকশা’ বাস্তবায়নের চেষ্টা চলছে। দেশের একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে সমাজে ভয় ও আতঙ্ক ছড়ানোর পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেছে দলটি। 

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের ধারা ব্যাহত করতেই কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলা সেই অপতৎপরতারই ‘নির্মম বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছে বিএনপি।

দলটি বলেছে, এসব নাশকতাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গণতন্ত্রের পথচলা রুদ্ধ করা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই একশ্রেণির সন্ত্রাসী সক্রিয় হয়ে উঠেছে। মানুষের জান–মাল রক্ষায় দল–মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় বিএনপি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। বিবৃতিতে  গুলিবিদ্ধ হয়ে আহত হাদির দ্রুত সুস্থতা কামনা করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের