• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরা অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার মধ্যে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

পুলিশ জানায়, কুয়াশার কারণে সামনে দেখতে না পাওয়ায় একের পর এক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।

মাথুরার পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট শোলক কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করার কাজ চলছে।

আহত ২৫ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও গাড়ির যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের