{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

চলতি সালে ১৮ সাংবাদিক পেলেন মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পি.এম.
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ঢাকায় বিজয়ীদের মাইগ্রেশন মিডিয়া পুরস্কার প্রদান করেন-ছবি: সংগৃহীত

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন ১৮ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর বাংলাদেশ প্রধান ম্যাক্স টুনন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য ও অভিবাসন খাতের বর্তমান চিত্র তুলে ধরেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান।

এ বছর জাতীয় দৈনিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দৈনিক সমকালের রাজীব আহমদ, দ্বিতীয় হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাসেল আহমেদ এবং তৃতীয় হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কানিজ ফাতেমা ও প্রথম আলোর মো. মহিউদ্দিন। আঞ্চলিক পত্রিকা, অনলাইন, টেলিভিশন ও রেডিও বিভাগেও বিভিন্ন সাংবাদিক পুরস্কৃত হন। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “অভিবাসীদের কথাগুলো তুলে ধরেন সাংবাদিকরা, যা খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসন হতে হবে নিরাপদ, এবং বৈধভাবে দক্ষ ও আধাদক্ষ কর্মী বিদেশে পাঠানো উচিত।”

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ যোগ করেন, “সংখ্যার পেছনে থাকা মানুষের গল্পই সাংবাদিকতার মূল বিষয়। বিদেশি প্রবাসীদের পাশে থেকে তাদের সমস্যা তুলে ধরা জরুরি।”

আইএলও বাংলাদেশের প্রধান ম্যাক্স টুনন বলেন, “বিদেশে যাওয়া প্রক্রিয়া ব্যয়বহুল, সমস্যার সমাধান জরুরি। সাংবাদিকরা নীতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৫ সালে ব্র্যাক কর্তৃক প্রথমবারের মতো চালু হয়। এবারের পুরস্কার ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না
ড. মাসুদ পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম