• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমরাই কিংবদন্তী

এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তিতে ‘রিউনিয়ন সাগা’

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরাই কিংবদন্তী আয়োজিত ‘রিউনিয়ন সাগা’ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। নিরবতায় ২৫, গর্জনেও ২৫ স্লোগানে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নানা আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান করা হয়। 

এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় এক হাজার বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বন্ধুরা উপস্থিত ছিলেন।

এসএসসি ২০০০ ব্যাচের ‘রিইউনিয়ন সাগা’।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক নাজমুল হোসেন বলেন, ‘এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখাই ছিল এই রিউনিয়ন সাগার মূল উদ্দেশ্য। একই সঙ্গে বন্ধুদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা, মানবিক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করা এবং সমাজে ইতিবাচক ও মৌলিক পরিবর্তনের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’

তিনি বলেন, আমরাই কিংবদন্তী গ্রুপটি ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে এবং বর্তমানে নবম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো- এই ‘রিউনিয়ন সাগা’-তে দেশের ৬৪টি জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা সরাসরি অংশগ্রহণ করেন। প্রবাসী বন্ধুদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং পারস্পরিক বন্ধন, দায়বদ্ধতা ও মূল্যবোধকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাবে।

ভিওডি বাংলা/ এমএম/এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ
রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা
ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক: ডাকসু ভিপি
ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক: ডাকসু ভিপি