{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

করতে চান মানুষের সেবা

বাবা'র স্বপ্ন পূরণে ডাক্তার হতে চান সঞ্চয়

   ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
রংপুর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সঞ্চয়। ছবি: ভিওডি বাংলা

নিজের নয়—বাবার দেখা একটি স্বপ্ন পূরণ করতেই নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন সাদিক হাসান সঞ্চয়।

বলছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত এনজিও কর্মী আক্কাছ আলীর ছেলে সাদিক হাসান সঞ্চয়ের কথা, ছোটবেলা থেকেই বাবার মুখে শুনে এসেছেন, বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন সে। সেই স্বপ্নই আজ সঞ্চয়ের জীবনের লক্ষ্য।

কিন্তু হঠাৎ করে তিন বছর আগে বাবা মারা গেলে আর্থিক অসচ্ছলতা পড়তে হয় তাকে, তবুও সঞ্চয়ের পড়াশোনায় আগ্রহ ও ফলাফলে কখনো ভাটা পড়েনি। হাল ছাড়েনি সে, টিউশনি করিয়ে নিজের লেখাপড়ার খরচ নিজে চালিয়ে আসছেন সে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। সদ্য রংপুর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সঞ্চয়, কিন্তু মেডিকেলে ভর্তি ও পরবর্তী পড়াশোনার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, সঞ্চয়ের ডাক্তারি পড়া চালিয়ে যেতে সরকারের সহযোগিতা কামনা করেন তার মা বোন ও এলাকাবাসী। 

এলাকাবাসীরা জানান, সঞ্চয়ের বাবার স্বপ্ন ছিল তার ছেলে একজন ডাক্তার হবে, কিন্তু তিনি হঠাৎ মারা যাওয়ায় পরিবারে আর্থিক সংকট দেখা দেয়, তারপরও তারপরও সে হাল ছাড়িনি বাবার স্বপ্ন পূরণ করতে টিউশনি করিয়ে লেখাপড়া চালিয়ে গেছে, এখন সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে পেয়েছে, আমরা চাই সরকার তাকে একটু সহযোগিতা করুক, যাতে সে ডাক্তারি পড়াটা শেষ করতে পারে। 

সঞ্চয়ের মা ছকিনা বেগম ও বোন আসমাউল হুসনা আর্নিকা জানান, সঞ্চয় ছোটবেলা থেকে খুব মেধাবী, তার বাবার স্বপ্ন পূরণ করতে সে কষ্ট করে লেখাপড়া করতেছে, আজ ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু আমাদের সংসদে অভাব, তাই সঞ্চয় লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। যাতে সে ডাক্তারি পাস করে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারে ও একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে পারে। 

সঞ্জয় জানান, আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব, আজ আমি রংপুর মেডিকেল কলেজে পড়ার  চান্স পেয়েছি, এখন বাবার স্বপ্ন পূরণ করব, এখন আমাদের সংসারে অভাব রয়েছে লেখাপড়া চালিয়ে যেতে সরকারের সহযোগিতা কামনা করছি। যাতে আমি ডাক্তার হয়ে এ দেশের মানুষের সেবা করতে পারি।
 
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল জানান, সাদিক হাসান সঞ্চয়ের বিষয়টি আপনাদের কাছে জানলাম, সে যদি আমাদের দপ্তর বরাবর আর্থিক  সহযোগিতার জন্য আবেদন করে, আমরা তাকে যথাসাধ্য আর্থিক সহযোগিতা  করার চেষ্টা করব।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ নিলেন ১০০ নারী
আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ নিলেন ১০০ নারী