• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় পুলিশের ব্যর্থতা দেখছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আগামীকাল আপনাদের নিরাপত্তা দিতে পারবে না। সাধারণ জনগণের নিরাপত্তা থাকবে না।

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার থানার সামনে উপস্থিত লোকজন ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এর আগে, এদিন রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাহিদ ইসলাম বলেন, মাদক-কারবারি সন্ত্রাসীরা সাভারের মতো একটা জায়গায় পুলিশের সামনে ককটেল ও বোমা মেরে পালিয়ে যেতে পেরেছে । তার মানে এটার পেছনে বড় কোনো গ্রুপ জড়িত বা রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে এটা করেছে। প্রশাসনের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দুইজন ভাই আহত হয়েছে। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে জড়িত দোষীদের আইনের আওতায় আনতে ও গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে বিস্ফোরণের ঘটনায় দলটির নেতাকর্মীরা সাভার থানার সামনে অবস্থান নেন। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কয়েকজন থানার ভেতরে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। থানা থেকে বের হয়ে নাহিদ ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এর আগে, বিস্ফোরণের পর সমাবেশে বক্তব্যে এনসিপির আহ্বায়ক বলেন, স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সাভার থেকে আমরা আগস্টে কর্মসূচি সমাপ্ত করছিলাম। তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে বোমা ফুটিয়েছে। প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য বোমা বিস্ফোরণ করা হয়েছে। এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে বলতে চাই- জবাব দিতে হবে। কেন নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, তার জবাব দিতে হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তুচ্ছ কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন মহাসচিব
ছবি: সংগৃহীত
পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টি-উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা