• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাসারে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম.
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ সালমান হোসেন অন্তু। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে সৈয়দ সালমান হোসেন অন্তু (৩০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার বেতবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈয়দ সালমান হোসেন অন্তু উপজেলার ডাসার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেতবাড়ী গ্রামের সৈয়দ কামরুজ্জামানের ছেলে এবং তিনি ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ডাসার উপজেলার মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ডাসার উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় স্বেচ্ছাসেবক লীগ সৈয়দ সালমান হোসেন অন্তুকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে আজ শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে হয়েছে।

ভিওডি বাংলা/ তুহিন মৃধা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
আলী রীয়াজ জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে