{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

কূটনৈতিক সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর উদ্যোগে কূটনীতি বিষয়ক প্রতিবেদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন সাংবাদিককে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জুরি বোর্ডের প্রধান রিয়াজ আহমেদের সঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এবার প্রিন্ট ক্যাটাগরিতে দৈনিক আমাদের সময়–এর কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন, টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশন–এর ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজুর রহমান মিশু এবং অনলাইন ক্যাটাগরিতে সারাবাংলা ডট নেট–এর কূটনৈতিক প্রতিবেদক অপূর্ব কুমার পিকে সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন। উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবারের মতো ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে সংগঠনটি। এবার ছিল এর দ্বিতীয় আয়োজন। এ বছর তিনটি ক্যাটাগরির সব প্রতিযোগীকেই ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পাশাপাশি ডিক্যাবের সদস্য লেখকদের বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আগে ডিক্যাবের সৃজনশীল লেখনীর সঙ্গে যুক্ত চারজন সদস্যকে লেখক সম্মাননা প্রদান করা হয়। এবছর লেখক সম্মাননা পেয়েছেন ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি, দেশকাল নিউজের মাসুদ করীম, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদী এবং আলাপের নাহিদ হোসেন।

ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে ডিক্যাবের চুক্তি অনুষ্ঠান শেষে ডিক্যাব তার সদস্য ও সদস্য পরিবারের জন্য হ্রাসকৃত মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল–এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।

এ সময় উপস্থিত ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুস এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মোহাম্মদ সাদ আব্দুল্লাহ। 

ডিক্যাবের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুস।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না
ড. মাসুদ পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম