• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুবশক্তি নেত্রী তনিমা তন্বী আটক

খুলনা প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
যুবশক্তি নেত্রী তনিমা তন্বী। ছবি-সংগৃহীত
যুবশক্তি নেত্রী তনিমা তন্বী। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুবশক্তি নেত্রী তনিমা তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া এলাকা থেকে তন্বীকে আটক করা হয়। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তনিমা তন্বী যুবশক্তির খুলনা জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব।

সোমবার (বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে) মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ মুক্তা হাউজের নিচতলার তন্বীর বাসায় মোতালেব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকেই বিষয়টি সারাদেশে আলোচনার ঝড় তোলে।

এ ঘটনায় পুলিশ ওই কক্ষ থেকে গুলির খোসাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, মদের বোতল আলামত হিসেবে জব্দ করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে লোকালয়ে কুমির, আতঙ্কে নদীপারের মানুষ
ছবি: সংগৃহীত
প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি
সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ