• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জমিয়তকে ৪ আসনে ছাড় বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

জাতীয় সংসদের ভোটে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে ‘নির্বাচনী সমঝোতা’ করেছে বিএনপি। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কারযালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমঝোতার কথা জানান।

যে চারটি আসনে সমঝোতা হয়েছে সেগুলো হচ্ছে, নীলফামারী-১ আসনে মাওলানা  মো. মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়নগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাক্ষনবাড়ীয়-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব।

বিএনপি তিন‘শ আসনের মধ্যে ২৭২ আসনে ইতিমধ্যে দলের প্রার্থীদের নাম দুই দফায় ঘোষণা করেছে।বাকী ২৮ আসনের মধ্যে মঙ্গলবার ৪টি আসনে বিএনপি নির্বাচনী সমঝোতা করল জমিয়তে উলামায়ে ইসলামের সাথে।

দলটির নির্বাচনী প্রতীক হচ্ছে ‘খেজুর গাছ’ । এই প্রতীকে তারা এয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবে।

মির্জা ফখরুল  ইসলাম আলমগীর বলেন, ‘আজকে জমিয়তে ওলামায়ে ইসলাম, বাংলাদেশ  আগামী  নির্বাচনে  বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। আমরা তাদেরকে এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ‘তালার কাছে আমরা এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয়।’

বিএনপি মহাসচিব জানান, জমিয়তে উলামায়ে ইসলামের এই চারটি আসনে বিএনপির কোন প্রার্থী থাকবে না। একই সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম সারাদেশের অন্য আসনগুলোতে তাদের কোন প্রার্থী দেবে না। এটা নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘উনারা(জমিয়তে উলামায়ে ইসলাম) দলের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ মার্কায় নির্বাচন করবেন। আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করেন। জনগণ যারা ভোটার আছেন ওই সমস্ত এলাকায় তারা খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে  শক্তিশালী করবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা আল হাবীব, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মজিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম/এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের