• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ভারত বাংলাদেশে নজর দিলে জবাব দেবে পাকিস্তান: কামরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পি.এম.
পিএমএল-এন নেতা কামরান সাঈদ উসমানী-ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন)-এর এক নেতা ভারতকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে কোনো আগ্রাসী বা খারাপ উদ্দেশ্যে নজর দেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইলের জবাব দিতে প্রস্তুত থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পিএমএল-এন নেতা কামরান সাঈদ উসমানী এক ভিডিও বার্তায় বলেন, “ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে হামলার সাহস দেখায় বা খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে তাকায়, তবে মনে রাখতে হবে-পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব দূরে নয়।” 

তিনি আরও বলেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা পাকিস্তান সহ্য করবে না। উসমানীর দাবি, এর আগেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে আবারও তা করতে পারে।

ভিডিও বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশকে বিরক্ত করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, উভয় দেশের মধ্যে সামরিক ঘাঁটি স্থাপন হলে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের