• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

বিএনপির নেতাকর্মীদের জন্য পশ্চিমে ৪ জোড়া বিশেষ ট্রেন

রাজশাহী প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
২৫ ডিসেম্বরের জন্য চার জোড়া বিশেষ ট্রেন চালাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলের নেতাকর্মীদের ঢাকায় নিয়ে যেতে চার জোড়া বিশেষ ট্রেন চালাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এ জন্য বিভিন্ন রুটের তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা স্থগিত করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিমাঞ্চলের খুলনা-ঢাকা-খুলনা, যশোর-ঢাকা-যশোর, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর ও পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একটি করে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের। ঢাকা থেকে এবং স্থানীয়ভাবে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনগুলো আপ-ডাউন ধরে ভাড়া দেওয়া হয়েছে। এসব ট্রেনে ১ হাজার ৯০০ মানুষ ভ্রমণ করতে পারবে।

তিনি আরও জানান, বিএনপিকে ট্রেন ভাড়া দিতে গিয়ে তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা একদিনের জন্য স্থগিত করতে হয়েছে। এই ট্রেনগুলো হলো- রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রহনপুর কমিউটার (রহনপুর-রাজশাহী)।

এসব ট্রেনে চলাচলকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী