• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

২৯ লক্ষ টাকা জরিমানা

অবৈধ ইটভাটায় প্রশাসন-পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পি.এম.
অবৈধ ইটভাটায় প্রশাসন-পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান। ছবি: ভিওডি বাংলা
অবৈধ ইটভাটায় প্রশাসন-পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান। ছবি: ভিওডি বাংলা

পরিবেশ ছাড়পত্রবিহীন পরিচালিত টাঙ্গাইলের মধুপুরের পাঁচটি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়েছে। একই সাথে ইট প্রস্তুত আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় এবং কিলন ভেঙ্গে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপি পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল ও জেলা প্রশাসন টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়, পাশাপাশি অবৈধ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালিত হয় কালামাঝি গ্রামের মেসার্স বিজয় ব্রিকস, কুড়ালিয়ার সিটি ব্রিকস এস কে বি ব্রিকস, দড়িহাতিলের তিতাস ও মধুপুর ব্রিকস ইট প্রস্তুত কারখানায়। 

বিজয় ব্রিকস মালিককে ৫ লাখ ও বাকি ৪ ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। আইনশৃঙ্খলা রক্ষায় মধুপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ও কৃষিজমি রক্ষার স্বার্থে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চীনের অর্থনৈতিক করিডোর ইতিবাচকভাবে বিবেচনায়: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত
জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের
ছবি: সংগৃহীত
অভিযানের নামে স্বর্ণ চুরি, কারাগারে দুই পুলিশ