{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

তারেক রহমান

ফেরা...

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে নিয়ে দেশের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার)।

বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে ফ্লাইটটি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান। তার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমানে বসে প্রিয় মাতৃভূমির মাটি ছোঁয়ার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার অনুভূতি যে কারও জন্যই ভাষায় প্রকাশ করার মতো নয়। তারেক রহমানের ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটেছে। আর তাইতো প্রিয় মাতৃভূমিতে ফেরার অনুভূতিটাকে একটি মাত্র শব্দে প্রকাশ করতে চাইলেন তিনি। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে বিমান যখন মাঝ আকাশে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করলেন মাত্র এক শব্দের এক স্ট্যাটাস। লিখলেন—‘ফেরা’। যেন এই এক কথাতেই বলে দিতে চাইছেন কতকিছু!

আর সেইসঙ্গে আপলোড করলেন নিজের একটি ছবি; হয়তো ভাবছেন কখন তার বিমান ছোঁবে দেশের মাটি!

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে দেশের মাটিতে প্রস্তুত বিএনপি। আগামীকাল ২৫ ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা করেছে দলটি; রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল এক মঞ্চ।

হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এই পূর্বাচলেই যাবেন তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই ৩০০ ফিট হাইওয়ে এলাকায় ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত যেন তিল ধারণের জায়গা নেই। সবার মনেই উৎসবের আমেজ। সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান— লিডার আসছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখনই সময় অসভ্যতাকে না বলার: মুশফিক
এখনই সময় অসভ্যতাকে না বলার: মুশফিক
যাচাই ছাড়া পদক্ষেপ না নেওয়ার আহ্বান মাহদী আমিনের
যাচাই ছাড়া পদক্ষেপ না নেওয়ার আহ্বান মাহদী আমিনের
ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ
ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ