{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পি.এম.
‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ -ফাইল ছবি

হলিউডে ফের এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিজ বাসা থেকে ২৫ বছর বয়সী অভিনেত্রী ইমানি দিয়া স্মিথকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইমানি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য লায়ন কিং’-এ ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।

ইমানি তার বাবা-মা, দুই ভাইবোন এবং তিন বছরের এক সন্তানকে রেখে গেছেন। অভিনেত্রীর কাকিমা পরিবারটির পাশে দাঁড়াতে একটি তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন, যাতে শেষকৃত্য এবং ভবিষ্যতে সন্তান ও পরিবারের দেখাশোনার খরচ বহন করা যায়।

কাকিমা এক বিবৃতিতে বলেন, “মাত্র ২৫ বছর বয়সেই ইমানি আমাদের ছেড়ে চলে গেল। সে ছিল অত্যন্ত প্রতিভাবান ও প্রাণবন্ত একজন মানুষ। তার স্মৃতি আমাদের হৃদয়ে থেকে যাবে।”

ইমানির অকাল মৃত্যুতে ভক্ত ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিনোদন অঙ্গনে এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা
মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা
বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা
বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা