• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান। এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসেন।

এর আগে, সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
ঈদে ফাঁকা ঢাকায় নাগরিকদের সতর্ক থাকলে বললেন ডিএমপি প্রধান
ঈদে ফাঁকা ঢাকায় নাগরিকদের সতর্ক থাকলে বললেন ডিএমপি প্রধান