• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বড়দিনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস বড়দিনে খ্রিষ্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন বলে বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীর প্রতি বড় দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট ও অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/জা

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন যোগাযোগমন্ত্রী
ছবি: পিএমও
ভেজালবিরোধী অভিযানে গতি আনতে উচ্চপর্যায়ের কমিটি গঠন
ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতিতে ইসি