• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন বছরে বড় পদক্ষেপ নিলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পি.এম.
কিম জং উন -ছবি-ভিওডি বাংলা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী বছরে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,  ‘সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণে উৎপাদন ক্ষমতা বাড়ানো জরুরি।’ 

শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিম শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অস্ত্র উৎপাদনকারী কারখানাগুলো পরিদর্শনকালে বলেন, সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণে উৎপাদন ক্ষমতা বাড়ানো জরুরি। তিনি নতুন গোলাবারুদ উৎপাদন কারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন।

কিমের মতে, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদারে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্য হলো নিখুঁত আঘাতের সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জন্য চ্যালেঞ্জ তৈরি করা এবং সম্ভাব্য রপ্তানি আগে অস্ত্র পরীক্ষা করা।

রাষ্ট্রীয় সংবাদে বলা হয়েছে, অস্ত্র উৎপাদনকারি কারখানা পরিদর্শনের পর কিম একটি পারমাণবিক সাবমেরিন কারখানাও ঘুরে দেখেন এবং দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন নির্মাণকে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করে মোকাবিলার অঙ্গীকার করেন। তিনি ‘পানির নিচের নতুন ধরনের গোপন অস্ত্র’ নিয়ে চলমান গবেষণার খবরও দেন।

এর আগে কিম জাপান সাগরে নতুন ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছিলেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণের জন্য নতুন গোলাবারুদ কারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি দেশটি উচ্চক্ষমতাসম্পন্ন দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টি আগামী ২০২৬ সালের শুরুতে পাঁচ বছর পর প্রথম কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে, যেখানে পরবর্তী পাঁচ বছরের সামরিক ও অর্থনৈতিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ
কেনিয়ায় আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু
কেনিয়ায় আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু
বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, আশা ছাড়েননি মমতা
বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, আশা ছাড়েননি মমতা