• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জিয়া উদ্যানের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পি.এম.
জিয়া উদ্যানের উদ্দেশে যাত্রাকালে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন নেতাকর্মীরা-ছবি-ভিওডি বাংলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে যাত্রা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। সেখানে বাবার কবর জিয়ারত শেষে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। সেখান থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান।

এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ সড়কের পাশে ভিড় করেন। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পুরো পথ যেন জনসমুদ্রে পরিণত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের