• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-ফাইল

দেড় যুগের নির্বাসন জীবন কাটিয়ে তারেক রহমান এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে এভাবে বর্ণনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির এই নেতা লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—জনগণের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার।

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উল্লেখ করে সালাহউদ্দিন লিখেছেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য’-তারেক রহমান।

পোস্টের শেষে তারেক রহমানকে নিয়ে সালাহউদ্দিন লিখেছেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’

মূলত, কালজয়ী রোমান সেনাপতি জুলিয়াস সিজারের ‘এলাম, দেখলাম, জয় করলাম’ শব্দত্রয়ী দুই হাজার বছর পরও নানা অভিধায় নানা রূপকে নানা বিশ্লেষণে ব্যবহৃত হয়ে আসছে। এবার তারেক রহমানকে উদ্দেশ্য করে এ তিন শব্দের ব্যবহার করলেন সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে গুলশানের বাসায় ফেরেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ কী হলো ফেসবুকে!
হঠাৎ কী হলো ফেসবুকে!
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী