• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চার সংসদীয় আসন

নতুন সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পি.এম.
বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগৃহীত ছবি

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনঃনির্ধারিত চারটি সংসদীয় আসন হলো—পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা: ৬৮) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন।

অন্যদিকে, পাবনা-২ (নির্বাচনি এলাকা: ৬৯) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্ট অংশ। অর্থাৎ বেড়া পৌরসভা ও হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা—এই পাঁচটি ইউনিয়ন বাদে বাকি এলাকা পাবনা-২ আসনের অন্তর্ভুক্ত থাকবে।

গেজেটের তথ্যানুযায়ী, ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা: ২১২) আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা।

এছাড়া, ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা: ২১৪) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা