• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

কক্সবাজার প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ এ.এম.
নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ  বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন-ছবি-ভিওডি বাংলা

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ আগুন লেগেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ওই সময় জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটক নিতে ঘাটে আসছিল।

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, জাহাজটি ঘাটে পৌঁছানোর পর হঠাৎ ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠা-নামা তদারকিতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। এমন সময়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি বলেন, আগুনে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার সময় কোনো পর্যটক জাহাজে ওঠেননি, যা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি