• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। আকাশে সূর্যের দেখা মিললেও তা থাকছে ম্লান। ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। এর সঙ্গে হিমালয় থেকে আসা শীতল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের প্রভাব আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। শনিবার সেখানে তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেক মানুষ।

রাজশাহী ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

রংপুরে গত এক সপ্তাহ ধরে তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা পড়ছে। এতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে নিম্নআয়ের মানুষ ও দিনমজুর পরিবারগুলো। রংপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ দশমিক ৫ ডিগ্রি।

রংপুর অফিসের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, ২০ ডিসেম্বর থেকে সেখানে ঘন কুয়াশা শুরু হয়েছে। তবে আজ থেকে কুয়াশার প্রকোপ কিছুটা কমতে পারে এবং এর পরিবর্তে শৈত্যপ্রবাহের প্রভাব বাড়তে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা