• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রথম বারের মতো

মায়ের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পি.এম.
খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান। ছবি-সংগৃহীত
খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান। ছবি-সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে প্রথমবারের মতো তারেক রহমান গুলশানে অবস্থিত বেগম খালেদা জিয়ার এ রাজনৈতিক কার্যালয়ে আসেন। ২০০৮ সালের পর থেকে এই কার্যালয়টি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এসময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

বিএনপি সূত্র জানায়, দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিতেই তারেক রহমান কার্যালয়ে আসেন। এরপর কার্যালয়ের দোতলায় নিজের নির্ধারিত কক্ষে গিয়ে বসেন এবং তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভিওডি বাংলা/সুবজ/ এমএইচ/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লোগো।
‘জাতীয়তাবাদী সাইবার দল’ বিএনপির সংগঠন নয়
ফাইল ছবি
গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’
ছবি: সংগৃহীত
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদ