• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের সঙ্গে এনসিপি’র জোট সিদ্ধান্ত যায় না

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে না থাকা সত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনে সামাজিক মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআই এর অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস