• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচন করবেন না

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পি.এম.
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি-ফাইল
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি-ফাইল

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এই নির্বাচনে অংশ নেবেন না। আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই মনোনয়নপত্র জমা দেননি তিনি। 

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
শামসুজ্জামান দুদু, আবদুস সালাম
১৮ বছর নির্যাতনের শিকার নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান দুদুর
ছবি: সংগৃহীত
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, সাক্ষাৎ করলেন আলাল