• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

নেত্রকোণা-২

বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হক এর মনোনয়নপত্র দাখিল

নেত্রকোণা প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পি.এম.
নেত্রকোণা-২ আসনে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হক এর মনোনয়নপত্র দাখিল। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ সদর বারহাট্টা  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে তিনি বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

ডাঃ আনোয়ারুল হক তালুকদার নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি। তিনি এই আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর মনোনীত প্রার্থী।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জনগণের ভোট ও সমর্থন নিয়ে এই আসনে বিজয় অর্জনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু সাবেক সাধারণ সম্পাদক জিপি এডভোকেট মাহফুজুল হক।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার