• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কি পার্থ তুমিও কি চলে যাচ্ছো

নিজস্ব প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পি.এম.
তারেক রহমান ও আন্দালিব রহমান পার্থ। ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে সমবেদনা জানাতে গিয়েছিলাম। কি বলবো বুঝে উঠতে পারি নাই। ২০০৮ সাল থেকে আমার সাথে দেশনেত্রীর সম্পর্ক, সম্পর্কটা রাজনৈতিক হবার কথা থাকলেও সম্পর্ক  ছিল স্নেহের, শ্রদ্ধার আর আস্থার। ২০০৮ সালে বাবা ইন্তেকালের পর থেকে আমার জীবনটা যখন একটা পাল বিহীন নৌকার মত ছিল ঠিক তখনি দেশনেত্রীর সাথে রাজনীতি করার সুযোগ করে দেয় মহান আল্লাহ। দেশনেত্রী আমাকে পাশে বসাতো,রাজনীতি বোঝাতো, প্রশংসা করতো,সংসদে আমার বক্তৃতা শোনার পর বলতো  "পার্থ কে আরো সময় বাড়িয়ে দাও ও ভালো বলে।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দালিব রহমান পার্থ তার ভেরিফাইড ফেসবুকে এসব কথা লিখেন।

তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জনসভায় বলতো "এই যে পার্থ বলে গেল"।আমার সেই বয়সে দেশনেত্রীর কাছ থেকে আসা সেই কথা রাজনৈতিকভাবে সারাদেশে আমার ভাবমূর্তি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল। ১৮ বছরের স্মৃতি লিখে শেষ করতে পারবো না। শুধু একটা ঘটনা বলি- সাল ছিল ২০১৩/১৪। তৎকালীন  সরকার জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল, অনেক গুঞ্জন ছিল ২০দল ভেঙে যাবার।

আমি গুলশান অফিসে গেলাম- দেশনেত্রীর রুমে ঢুকলাম, আমাকে দেখেই  দেশনেত্রী বললো " কি পার্থ তুমিও কি চলে যাচ্ছো" আমি খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিলাম "আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা উঠার আগে, আমার গাড়িতে পতাকা উঠবে না ইনশাআল্লাহ "। আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী পদের বহু উপরে উঠে গিয়েছে। আজ উনি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী.. হৃদয়ের নেত্রী।

পার্থ পোস্টে আরও লিখেন, ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেশনেত্রী, আমার পাশে থাকার জন্য। আমি এবং আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চির কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস