• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাটির সঙ্গে লেখা বিদায়

শিমুল বারী    ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

মাটির সঙ্গে লেখা বিদায়
মহাকালের কপালে আজ এক ফোঁটা নোনা জল—
সে জল সবার।

কেননা  সময়ও জানে,
কিছু মানুষ সময়ের ভেতর জন্মায় না;
তারা সময়কে জন্ম দেয়।
বেগম জিয়া, তুমি ছিলে তেমন।

রাষ্ট্রের মানচিত্রে নয়,
মানুষের দীর্ঘশ্বাসে আঁকা শুধু তোমারই নাম।
যখন উচ্চারিত  হতো তোমার নাম,
শব্দগুলো কেঁপে উঠত,
ভয়ে নয়—
শ্রদ্ধার ভারে।

বেগম জিয়া তুমি বলেছিলে-
এই দেশের মাটি ও মানুষ ছাড়া
আমার আর কোথাও জায়গা নেই।
সে কথা আজও বাতাসে ভাসে,
ধানক্ষেতের মাথায় মাথায়,
শহীদের কবরে কবরে,
বঞ্চিত মানুষের বুকের ভেতর
অদৃশ্য পতাকা হয়ে উড়ে।
দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। 

তুমি ফিরবে না—
এই সত্যটা বুক ফুঁড়ে নামে,
তবু বিশ্বাস মানে তো কেবল দেখা নয়,
বিশ্বাস মানে অনুভব।

বেগম জিয়া, 
 তুমি অনুভব হয়ে আছো;
প্রতিটি প্রতিবাদের নিঃশ্বাসে।
একটি অধ্যায় নীরবে বন্ধ হলো,
কিন্তু ইতিহাস কি কখনো নীরব থাকে?
বরং তোমার পায়ের শব্দ জমিয়ে রাখে।
পাথরের স্মৃতিতে,
যেন আগামী প্রজন্ম প্রশ্ন করলে
সময় নিজেই উত্তর দিতে পারে,
জাতির শ্রেষ্ঠ সন্তানের পক্ষে হয়ে। 

হে আল্লাহ-
আজ আমরা দাঁড়িয়ে আছি
অক্ষম দু’হাত তুলে—
ভুলত্রুটি মাফ করে দাও,
এই আত্মাকে দাও এমন শান্তি
যা কেবল সংগ্রামের পরেই আসে।
যেখানে কোনো বিচার নেই,
শুধু করুণা আর করুণা।

বাংলাদেশ আজ আরও একবার অনাথ হলো তোমার মৃত্যুতে।
কারণ অভিভাবক মানে,
যিনি হার মানেন না।
তুমি ভূখণ্ডের শ্রেষ্ঠ দেশপ্রেমিক। 
এই ক্ষতি কোনো ভাষায় ধরা পড়ে না,
এ শোক কোনো কাগজে ধরে না।

তবু তুমি আছো—
রক্তে, বিশ্বাসে, অপেক্ষায়।
সময় পেরিয়ে, প্রজন্ম পেরিয়ে
এক কালজয়ী দায় হয়ে
আমাদের বিবেকের কাছে।
অনন্ত নক্ষত্রবীথির আলো হয়ে
তুমি জ্বলে থাকো মানুষের হৃদয়ে।

বিদায় নয়—
এ কেবল মাটির সঙ্গে
আরও গভীর করে লেখা এক প্রতিজ্ঞা।

ভিওডি বাংলা/ এম/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ