• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শোকবইতে স্বাক্ষর

খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : তাহের

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ এ.এম.
শোকবইতে স্বাক্ষর কেরছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলেও তিনি পুরো বাংলাদেশের মানুষের নেত্রী ছিলেন। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের নিকট মাথা নত না করে তিনি আপোষহীন নেত্রী হিসেবে অভিহিত হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত মো. আবদুল হালিম, এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াত নেতা ডা. খালেকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে