• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দৌলতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ এ.এম.
দৌলতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশ বাগান থেকে সিয়াম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশ বাগানের ভেতর থেকে  তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা শিপুল আলীর ছেলে। সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশ বাগান মধ্যে উপড় হয়ে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।           

এ ঘটনায় নিহত সিয়ামের বাবা শিপুল আলী বলেন, সোমবার বিকালের দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি  উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ