• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খালেদা জিয়ার জানাজা

ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ এ.এম.
ইনকিলাব মঞ্চ। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এ কারণে ইনকিলাব মঞ্চ তাদের নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা ৫১ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জানাজার সময় দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের