• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এলপি গ্যাস ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা বিকালে

নিজস্ব প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ১১:৩২ এ.এম.
গ্যাস সিলিন্ডার-ছবি-ভিওডি বাংলা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম আজ রোববার (৪ ডিসেম্বর) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের সংশোধিত মূল্য নির্ধারণ করা হবে। ফলে এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে-তা আজই জানা যাবে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী দেশের বাজারে বেসরকারি পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই মূল্য ঘোষণা করা হবে।

এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল। ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

বিশ্ববাজারে সৌদি আরামকোর ঘোষিত সিপি, ডলার বিনিময় হার, পরিবহন ব্যয় ও কর কাঠামোর পরিবর্তনের ওপর ভিত্তি করেই দেশে এলপিজির দাম সমন্বয় করা হয় বলে জানায় বিইআরসি। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশের ভোক্তাদের ওপর পড়ে। 

এদিকে নতুন দাম ঘোষণা ঘিরে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল ও অপেক্ষা তৈরি হয়েছে। বিশেষ করে শীতের মৌসুমে রান্নার গ্যাসের চাহিদা বাড়ায় দাম বাড়লে সাধারণ মানুষের ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। আবার দাম কমলে কিছুটা স্বস্তি মিলতে পারে ভোক্তাদের।

বিকেল ৩টায় বিইআরসির ঘোষণার পরই নতুন দামে এলপি গ্যাস ও অটোগ্যাস বাজারে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/জা

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন