• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভেনেজুয়েলার তেলে কেন মার্কিন প্রেসিডেন্টের এত আগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক    ৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পি.এম.
ট্রাম্পের ভেনেজুয়েলা তেল নিয়ন্ত্রণের পরিকল্পনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি-ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।

তবে এই অভিযানের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণা দিয়েছেন, যা সবাইকে ভাবিয়ে তুলেছে। তিনি জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা ও দেশটির বিশাল তেল মজুতের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইআইএ-এর তথ্যমতে, ভেনেজুয়েলার খনিগুলোতে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুত রয়েছে, যা বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ। যদিও যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুত অনেক বড় কিন্তু সেখানে উৎপন্ন তেল মূলত ‘সুইট ক্রুড’ বা হালকা মানের, যা কেবল গ্যাসোলিন তৈরির জন্য উপযুক্ত।

অন্যদিকে, ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন, যা পরিশোধনের মাধ্যমে উৎকৃষ্টমানের ডিজেল, জেট ফুয়েল, অ্যাসফল্ট এবং ভারী শিল্পকারখানার প্রয়োজনীয় জ্বালানি তৈরি করা সম্ভব। মূলত আমেরিকার ভারী শিল্প ও পরিবহণ ব্যবস্থার চাকা সচল রাখতে এই বিশেষ তেলের বিকল্প নেই।

ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার দেশ হওয়ায় ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির তুলনায় ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনে খরচ অনেক কম পড়ে। এছাড়া ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে রয়েছে বিশ্ব জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বৃহত্তর পরিকল্পনা।

বর্তমানে ভেনেজুয়েলা দৈনিক মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বিশ্ব সরবরাহের মাত্র ০.৮ শতাংশ। যুক্তরাষ্ট্র যদি এই খনিগুলোর আধুনিকায়ন করে উৎপাদন বাড়াতে পারে, তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ-উভয়ই ওয়াশিংটনের নিয়ন্ত্রণে চলে আসবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পেছনে মানবাধিকার বা মাদক পাচারের অভিযোগ সামনে আনা হলেও এর অন্তরালে রয়েছে ‘কালো সোনা’ বা তেলের ভূ-রাজনীতি।

ভেনেজুয়েলার এই সম্পদের নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে, পাশাপাশি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের কার্যকরভাবে এই অঞ্চল থেকে সরিয়ে দিতে পারবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের