• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আজ থেকে শীত আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আজ থেকে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় বেড়েছে এবং সকাল থেকে চারদিক কুয়াশাচ্ছন্ন রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পাবনা ও সিলেটসহ দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে সোমবার থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। রাতের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঘন কুয়াশার কারণে নৌপথ, আকাশপথ ও সড়কপথে যান চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে - ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জনপদসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী -১০ থেকে ৮.১ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৮ থেকে ৬.১ ডিগ্রি হলে মাঝারি, ৬ থেকে ৪.১ ডিগ্রি হলে তীব্র
এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা