• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

এলপিজি ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়া এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মায়ের দোয়া প্রোপ্রাইটর হেলাল মিয়া নামের একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এদিন মোট একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর জন্য আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আমিন ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি