• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কেরানীগঞ্জে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচারকার্য

   ১২ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিডিআর হত্যাকাণ্ডের বিচারকাজ পরিচালনার জন্য সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠের পরিবর্তে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এ সংক্রান্ত আদেশে সই করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়েছে, সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর সেকশন ৯ এর সাব-সেকশন (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা ঢাকা মেট্রোপলিটন এলাকার নিউমার্কেট থানার মামলা নং-৯, তারিখ: ৬ এপ্রিল ২০০৯ খ্রি. (লালবাগ থানার মামলা নং- ৬৫, তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০০৯ খ্রি.), জি, আর নং- ১১০/০৯, মহানগর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত, ঢাকার মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৭৭/২০১০ এর বিচারকাজ পরিচালনার নিমিত্ত ২৮ ডিসেম্বর ২০১০ তারিখের এস, আর, ও নং-৪০৩-আইন/২০১০ মূলে ঘোষিত ঢাকা মহানগরের বকশী বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল।

আদেশে আরও বলা হয়েছে, এতদ্দ্বারা এ মর্মে সরকার নির্দেশ প্রদান করল যে, এ মামলার বিচারকার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না