• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পক্ষপাতদুষ্ট ডিসি-এসপিদের সরিয়ে দিতে ইসিকে জামায়াতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পি.এম.
সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি-সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে অনেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার পক্ষপাতমূলক আচরণ করছেন এবং একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) পক্ষপাতদুষ্ট ডিসি-এসপিদের সরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো কোনো জায়গায় নেওয়া হয়েছে। কোথাও কোথাও বাতিল করা হয়েছে। যেমন বিএনপির আব্দুল আউয়ালের দ্বৈত নাগরিকত্ব নেওয়া হয়েছে। মোফাজ্জল হোসেন কায়কোবাদ তারও দ্বৈত নাগরিকত্ব আছে, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একইভাবে আওয়ামী লীগের আমলে মামলায় দুই রকম সিদ্ধান্ত দেওয়া দেওয়া হয়েছে। তাই আমরা বলেছি, দলীয় পক্ষপাত করছে রিটার্নিং কর্মকর্তারা। আমরা সেসব রিটার্নিং কর্মকর্তা ও এসপিকে সরিয়ে দিতে বলেছি। যারা একটা পলিটিক্যাল পার্টির আনুগত্য তাদের সরিয়ে দিতে বলেছি।

তিনি বলেন, নির্বাচনের সময় একজন প্রার্থীকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে। যেটা জনগণের মধ্যে ইম্প্রেশন সৃষ্টি হতে পারে। নীতিগতভাবে এ বিষয়টি দেখা হবে। এছাড়া একটি দলের পক্ষ থেকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা করা হয়েছে, যা ক্ষমতায় গেলে দেওয়া হবে—এটি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

জামায়াতের এ নেতা বলেন, আমরা সিসিটিভির কথা বলেছি। উনারা ৯০ শতাংশ কেন্দ্রে এটা করবে। নির্বাচন একতরফা করে একটি দল নির্বাসনে আছে। এখন আরেকটি দল এমন করলে তারাও নির্বাসনে যাবে। আরেকটি দল এমন করলে তারাও নির্বাসনে যাবে। এভাবে চলতে থাকলে তো আর বাংলাদেশে কোনো দল থাকবে না।

আমরা বলেছি, আপনাদের মাঠে প্রমাণ করতে হবে। আমরা স্পেসিফিক কোনো তালিকা দিইনি ডিসি, এসপিদের। আমরা পর্যবেক্ষণ করবো, তারপর তালিকা দেবো।

তিনি বলেন, প্রটেকশনের নামে যে বাড়াবাড়ি চলছে এতে লেবেল প্লেয়িং ফিল্ড নেই। ভারতের সঙ্গে ফরমাল কোনো যোগাযোগও নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস