• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ১০:০৫ এ.এম.
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলি এলাকায় বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি বিকল ট্রাক দাঁড়িয়ে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেক নিহত হন এবং বাসের ভেতর বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।

খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
আলী রীয়াজ জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে