• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবজিতে স্বস্তি, চাল-ডালে বাড়ছে দামের চাপ

নিজস্ব প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পি.এম.
শীতকালীন সবজির দাম কমলেও চাল ও ডালের বাজারে নতুন করে অস্থিরতা ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমছে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। তবে সবজিতে স্বস্তি মিললেও চাল ও ডালের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৫ টাকা এবং দেশি মসুর ডালের দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ শীতকালীন সবজি এখন ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।  

প্রতি কেজি মুলা ২৫-৩০ টাকা, শালগম ৩০-৪০ টাকা, গোল ও লম্বা বেগুন ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ও মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০-৪০ টাকা এবং করলা ৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মটরশুঁটির দাম কমে ১০০ টাকায় নেমেছে। তবে পাকা টমেটো এখনো ৯০-১০০ টাকা এবং কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে সবজির স্বস্তির মাঝেই চাল ও ডালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। রশিদ মিনিকেট ৭৫ টাকা, সাগর ও মঞ্জুর ব্র্যান্ডের মিনিকেট ৮৩-৮৪ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮৫-৮৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি নাজিরশাইল চালের দাম বেড়ে ৭২-৮৫ টাকা হয়েছে।

ডালের বাজারেও দেশি ছোট দানার মসুর ডাল সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বৃদ্ধি পেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নতুন আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার আগেই মিলাররা পুরোনো চালের দাম বাড়িয়ে দিয়েছেন।

ভোক্তাদের মতে, সবজির দাম কমলেও চাল ও ডালের এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্তের বাজেটে বাড়তি চাপ তৈরি করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন