• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

তাজিকিস্তান-চীন সীমান্ত এলাকায় উৎপত্তি হওয়া ৫.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি তাজিকিস্তান ও চীন সীমান্তবর্তী দুর্গম এলাকায়, ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে।  

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পনের তীব্রতায় ভবনগুলো কেঁপে উঠলে মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে এসেছেন। ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, শাংলা ও বুনের জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলের ভূগোলের কারণে এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় মাঝে মাঝে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। গত বছরের অক্টোবরেও পাকিস্তানে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প ঘটেছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের