• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যত-ই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০১:০০ পি.এম.
খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ শেষে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক-ছবি-ভিওডি বাংলা

যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এর সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এর উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয় টেনে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে ও একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, আসন্ন ১২ ফেব্রুয়ারি তারিখে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে ইউনুস সরকার। সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে। আমাদের দলের মহাসচিব ও বলেছেন দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আগামী ১২ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সে নির্বাচন যত ষড়যন্ত্রই হোক না কেন, অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 

জয়নুল আবদিন ফারুক বলেন, দুই একজন মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করিনা।

বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে মহান আল্লাহ তা'আলা যেন তাকে সেই তৌফিক দান করে মন্তব্য করে বিএনপির এই নেতা আরো বলেন, গতকাল রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান রূপে দায়িত্ব গ্রহণ করেছেন। তার দায়িত্ব যে আজকে থেকে শুরু হয়েছে আল্লাহ পাক যেন তাকে তা সফলভাবে পালন করার তৌফিক দেন এবং খালেদা জিয়ার শেষ যেখানে শুরু হয়েছে। ম্যাডাম আমাদেরকে ছেড়ে যাওয়ার পর সেটা তিনি যেন শুরু করে শেষ করতে পারেন। মহান আল্লাহ পাক তাকে যেন শক্তি দেন। গত ১৬ বছর যে ধৈর্য ধারণ করেছেন। বাকিটুকু জীবনে ধৈর্য ধারণ করে গণতন্ত্র, সংগ্রাম ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন। 

সম্প্রতি ঘটে যাওয়া জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোন প্রভাব পড়বে না জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অ স ম আব্দুর রব সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। মাহমুদুর রহমান মান্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। আমিও প্রার্থী ছিলাম একসময়। এইসব নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব পড়বে বলে আমি মনে করি না। 

এ সময় ঢাকাস্থ নোয়াখালী সেনবাগের স্থানীয় পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের