• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন

নির্বাচন পরিচালনায় বিএনপির কল সেন্টার চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে একটি বিশেষ কল সেন্টার চালু করেছে বিএনপি। শনিবার (১০ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করার পর সেখানে এই কল সেন্টারের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জানায়, এখন থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে পারবেন দলটির নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যায় তৃণমূলের নেতাকর্মীরা এই অফিসের সহযোগিতা নিতে পারবেন। তৃণমূলকে সরাসরি কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত করতেই এই কল সেন্টার চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে তৃণমূলের নেতাকর্মীরা যেকোনো অভিযোগ এখানে তুলে ধরতে পারবেন, যার প্রেক্ষিতে কেন্দ্র থেকে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।’

উদ্বোধনের পর কল সেন্টারে প্রথম কল করে সেখানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস