{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভ্রাম্যমাণ প্রদর্শনীতে পাংশায় নির্বাচন ও গণভোটের বার্তা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১০ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পি.এম.
ভ্রাম্যমাণ প্রদর্শনীতে পাংশায় নির্বাচন ও গণভোটের বার্তা। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে রাজবাড়ীর পাংশায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ 'ভোটের গাড়ি'।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পাংশা পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রচারণা ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।

ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে ঐতিহাসিক আন্দোলন, জনগণের ত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়।
এ ছাড়া মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এই প্রদর্শনী দেখতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য জানতে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকেও এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে তারা জানান।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে ৩ জনকে পিটিয়ে হত্যা
গরু চুরির অভিযোগ কালিয়াকৈরে ৩ জনকে পিটিয়ে হত্যা
পুকুরে মিলল নবজাতকের গলাকাটা মরদেহ
পুকুরে মিলল নবজাতকের গলাকাটা মরদেহ
রাজাপুরের নারী উদ্যোক্তা ইলার ১ গরু থেকে ৬০ গরুর খামার
রাজাপুরের নারী উদ্যোক্তা ইলার ১ গরু থেকে ৬০ গরুর খামার