• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আরেকবার চেষ্টা করতে চাই- মাহফুজ আলম

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ০২:১১ পি.এম.
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম | ছবি : সংগৃহীত

নতুন ধারার রাজনৈতিক শক্তি তৈরির লক্ষ্যে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দিবাগত (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ ইঙ্গিত দেন তিনি।

পোস্টে তিনি বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় আশাবাদী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার পর তিনি আরেকবার চেষ্টা করে দেখতে চান।

মাহফুজ আলম জানান, নতুনভাবে কাজ শুরু করার কথা বলার পর গত দুই সপ্তাহে তিনি কয়েক শ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন, যাঁরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে একসময় আশাবাদী ছিলেন।

সেই আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘যাদের সাথেই কথা হয়েছে, তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।’

মাহফুজ আলম আরও লিখেছেন, ‘আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থরাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বিদলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপসহীন এবং পলিসি বেজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।’

মাহফুজ আলম বলেন, ‘আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কীভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।’

আগ্রহীদের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টে একটি ই-মেইল ঠিকানাও যুক্ত করেন তিনি। পোস্টটি তিনি ‘#জাস্টিস_ফর_শহীদ_ওসমান_হাদি’ হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ